• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিএসএফ কর্তৃক ২ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন এবং বিজিবি কর্তৃক আটকের পর থানায় হস্তান্তর

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি// / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

২২ মে ২০২৫ বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ৩ টায় বিরলের ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২৮/৭-এস বরাবর ভারতের অভ্যন্তরে ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কর্তব্যরত সদস্য কর্তৃক পুনরায় ২ জন পুরুষ বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কর্তব্যরত বিজিবি টহল দল বাংলাদেশের সীমান্ত এলাকা হতে তাদেরকে আটক করে।
বিজিবি কর্তৃক প্রেরীত প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃতদের মধ্যে নড়াইল জেলার সদর থানার ডহর শেখহাটি গ্রামের বেল্লাল মোল্লা এর ছেলে মোঃ রাসেল মোল্লা (২৪) ও রিফাত মোল্লা (১৬) কে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কাজের সন্ধানে ইতিপূর্বে ৫-১০ বছর সময়কালে দালালের মাধ্যমে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতের গুজরাটে গমন করেছিল। আনুমানিক ১ মাস পূর্বে গুজরাট পুলিশ কর্তৃক তাদেরকে গ্রেফতার করতঃ আনুমানিক ১৫০ জনকে বিমানযোগে কলকাতায় এবং বাসযোগে বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়ে আসে। উল্লেখ্য, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতঃ সঠিক হওয়ায় তাদেরকে দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধসমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/