• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সিরাজগঞ্জের কামারখন্দে শিক্ষা অফিসের আদেশ অমান্য করে জয়েন বড়ধুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দুপুর ১২ টায় পতাকা নামিয়ে স্কুল বন্ধ।

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ ক্রাইম রিপোর্টার : / ১৭০ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়নের ১৭ নং জয়েন বড়ধুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭/০৫/২০২৫ ইং শনিবার দুপুর ১২ টায় শিক্ষার্থীদের ছুটি দিয়ে পতাকা নামিয়ে সকল শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় ত্যাগ করেন।জানা যায়,১৭/০৫/২০২৫ ইং শনিবার সরকারী বিধি মোতাবেক কর্ম দিবস বাধ্যতামূলক, যাহা ঈদের ছুটির সাথে সমন্বয় করা হয়েছে। ওই স্কুলের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী সাংবাদিকদের জানান, আজকে দুপুর ১২ টায় আমাদের ছুটি দেন,আমরাও চলে যাই শিক্ষক শিক্ষিকারাও চলে যান।

এই বিষয়ে প্রধান শিক্ষক,মোঃ নজরুল ইসলাম এর কাছে উল্লেখিত বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন, সাংবাদিকদের ম্যানেজ করতে না পেরে অনেকটাই জোর দিয়ে বলেন,আমার নির্দেশে দুপুর ২ টার সময় স্কুল ছুটি দিয়ে পতাকা নামিয়ে স্কুল বন্ধ করে আমরা সকল শিক্ষক-শিক্ষিকারা চলে যাই।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা সরকারী শিক্ষা অফিসার, মোঃ শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/