• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উলিপুরে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে ৪ নেতার পদত্যাগ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: / ১৭২ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে স্বপদে পদত্যাগ করেছেন দলটির চার নেতা। শুক্রবার (১৫ মে) দুপুরে উলিপুর বাজারস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন—দেওয়ান নুরেচ্ছাবা স্টার, আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান ও আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, “ঘোষিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রকৃতপক্ষে একটি পকেট কমিটি।”

তিনি অভিযোগ করে বলেন, “কমিটির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মেয়র থাকাকালে তিনি আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন পদে বসিয়ে বিএনপির আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছেন।”

পদত্যাগী নেতারা অবিলম্বে পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/