• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নাগরপুরে সরকারি বইসহ ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক

মোশারফ হোসেন রিয়াদ স্টাফ রিপোর্টর: / ১৪৮ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্যবই বোঝাই একটি ট্রাক জব্দসহ তিনজনকে আটক করেছে প্রশাসন। অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান বইগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে বই বিক্রির খবরে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহম্মদ নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ। তারা স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করেন।

স্থানীয়রা জানান, সরকারি বই ২০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন প্রধান শিক্ষক। বইগুলো মির্জাপুরে পাঠানো হচ্ছিল বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ইউএনও আরাফাত মোহম্মদ নোমান বলেন, “সরকারি সম্পদ চুরি ও বিক্রির চেষ্টা আইনত অপরাধ। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ বলেন, “২০২৫ সালের নতুন পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।”

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, “বই বিক্রির বিষয়টি আমার জানা ছিল না।”

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “উপজেলা শিক্ষা অফিসার ট্রাকসহ বই থানায় জমা দিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের বিরুদ্ধে এর আগেও ঘুষ ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/