• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে ১৮ মাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জন

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৩০৬ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ১৮ মাইল এলাকায় ১৪ মে ২০২৫ (বুধবার) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আজ দুপুর ১টার দিকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কনেজপুর গ্রাম দিক থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠছিল। এ সময় মহাসড়ক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনই মারাত্মকভাবে আহত হন।

আহতরা হলেন: ১ম জন, নাইম, পিতা আব্দুস সালাম, গ্রাম ফুলহরি দেবীনগর, থানা শৈলকুপা। তিনি বিকাশে চাকরি করতেন এবং চুয়াডাঙ্গা স্ট্যান্ড থেকে ১৮ মাইল বাজারে দায়িত্বে ছিলেন। ২য় জন, বিপ্লব (২৫), পিতা রাহেন, গ্রাম চাঁদপুর, হরিনাকুণ্ডু উপজেলা। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি৷ ও ৩য় জন, সজীব (৩৩), পিতা সাইফুল, গ্রাম অচিন্তপুর, শৈলকুপা উপজেলা ।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/