• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা দীর্ঘদিন ব্রাহ্মণপাড়া বিআরডিবি চেয়ারম্যান হিসাবে বহাল তবিয়তে

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা: / ১৬২ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে এখনো বহাল রয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং পরবর্তীতে ছাত্র-জনতার ওপর হামলার জন্য বিতর্কিত ও নিষিদ্ধ ঘোষণা পাওয়া মো. আক্তার হোসেন। এই অবস্থান থেকে তিনি নানা সুবিধা ভোগ করছেন এবং স্থানীয় প্রশাসন থেকেও তাকে নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও প্রশ্ন দেখা দিয়েছে— একজন নিষিদ্ধ ও বিতর্কিত নেতা কীভাবে এখনো সরকারি পদে বহাল থাকতে পারেন?

২০২৩ সালের ২২ নভেম্বর তাকে বিআরডিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, তার মেয়াদ শেষ হবে ২০২৬ সালের নভেম্বরে। অথচ এই সময়কালে তিনি দলীয় নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন এবং রাজনৈতিকভাবে বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। জনগণের অভিযোগ, বিআরডিবির মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের জন্য যে নৈতিকতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রয়োজন, তা আক্তার হোসেনের মধ্যে অনুপস্থিত।

সরকারের ‘দলীয় প্রভাবমুক্ত ও সুশাসন নিশ্চিতকরণ’ নীতির বিপরীতে এই ঘটনা যেন এক নির্মম ব্যঙ্গ। এতে প্রশ্ন উঠছে— এই নিয়োগ কি প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন, না কি রাজনৈতিক ছত্রছায়ার প্রতিচ্ছবি?

ব্রাহ্মণপাড়ার সচেতন নাগরিক সমাজ মনে করছে, বিআরডিবির মতো একটি সংস্থার দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে যদি জনগণের বিশ্বাস না থাকে, তবে সে প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর মানুষের আস্তা কমে যাবে, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই বিতর্কিত ব্যক্তিকে অপসারণ করার দাবি জানাচ্ছেন ব্রাহ্মণ পাড়া বাসী।
এছাড়াও এলাকায় তার বিরুদ্ধে অবৈধ ভাবে অন্যের জমি দখলের অভিযোগ ও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/