• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে অপহরণ করা নারী যাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে রুম থেকে উদ্ধার আটক-৪

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): / ২৭২ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে শনিবার (১০ মে/২৫) ভোরে এক নারী যাত্রীকে অপহরণ, তার প্রেমিককে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রেলওয়ে ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৫ ঘন্টা পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলা একটি রুম থেকে ওই নারী যাত্রীকে উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। তবে প্লাটফরমে ওই নারী যাত্রী ও তার প্রেমিককে জিজ্ঞাসাবাদ-মারধরের ঘটনা চলে প্রায় দেড় ঘন্টা। ৪০ গজ দূরে নিরাপত্তা কর্মীর অফিস ও ৬০ গজ দূরে রেলওয়ে ফাঁড়ির অফিস থাকলেও তারা কেউ এ ঘটনায় এগিয়ে আসে নাই।
আটককৃতরা হলেন রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রমের মৃত আহাম্মদ আলীর পুত্র খোকন মিয়া (৩০), পৌর শহরের নতুন বাজারের সুরুজ মিয়ার পুত্র মো. রাব্বি মিয়া (২০), দেলোয়ার হোসেনের পুত্র রায়হান উদ্দিন (২১) ও বারহাট্টা উপজেলার স্বল্প আন্দাদিয়া গ্রামের মো. ইয়াকুব আলীর পুত্র মো. আনোয়ার হোসেন।
নেত্রকোণার বারহাট্টা উপজেলার স্বল্প আন্দাদিয়া গ্রামের মো. ইয়াকুব আলীর পুত্র মো. আনোয়ার হোসেন বলেন, সে বিবাহিত ও এক সন্তানের জনক। এরপরেও ধিরাই উপজেলার ষোড়শী কন্যার সাথে প্রেমের সম্পর্ক হয়। তাকে নিয়ে ট্রেনে চট্টগ্রাম যাওয়ার জন্য গৌরীপুর জংশনে রাতে আসেন। তারা স্টেশনে পৌঁছার ৫মিনিট পূর্বে ট্রেনটি স্টেশন ত্যাগ করে। এরপরে তার প্রেমিকাকে নিয়ে স্টেশন প্লাটফরমের মুসাফিরখানায় অপেক্ষা করছিলেন। রাতে স্টেশনের বড়ভাইখ্যাত খোকন মিয়া এসে এ’জুটিকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তাকে মারধর করে স্টেশনে তাকে আটকে রাখে রাব্বি ও রায়হান। ওদের পায়ে ধরেছি, এরপরেও কিলঘুষি মেরেছে আর বড়ভাইখ্যাত খোকন মিয়া ভোর সাড়ে ৩টার দিকে স্টেশন থেকে মেয়েটাকে নিয়ে যায়। এরপরে আমি বিষয়টি পুলিশ ফাঁড়িতে এসে জানাই।
বড়ভাইখ্যাত খোকন মিয়া জানান, তিনি স্টেশনে বৈশাখী হোটেলে দেড়টায় এসেছিলেন নাস্তা করতে এসেছিলেন। পরে স্টেশনে এসে দেখেন ছেলে-মেয়ে একসাথে বসা। মেয়েটার স্পর্শকাতর স্থানে ছেলেটি (প্রেমিক) হাত দিচ্ছে। তা দেখে ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রী দাবি করলে তার সন্দেহ হয়। এক পর্যায়ে মেয়েটি স্বীকার করে ছেলেটা তার স্বামী নয়, প্রেমের সম্পর্কে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এতে তিনি ওই মেয়ের বাবাকে কল দেন এবং মেয়েটিকে তার হেফাজতে রাখার অনুরোধ জানান। সেই অনুরোধে তিনি মেয়েটিকে নিয়ে গেছিলেন। স্টেশনের ফাঁড়ি পুলিশ ও নিরাপত্তা কর্মীদের না জানিয়ে মেয়েটাকে নিয়ে যাওয়া তার ভুল হয়েছে। মেয়েটা জানায়, আনোয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্কে গৌরীপুর আসছিলেন। স্টেশনে রাতে দু’জন বসেছিলেন তখন দু’তিন এসে আনোয়ারকে মারধর করে। আমাকে সেখান থেকে নিয়ে যায় অন্যস্থানে। শ্লীলতাহানির চেষ্টা করলেও তারা পারে নাই।
গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাবইন্সপেক্টর আবুল কালাম জানান, স্টেশনে অপেক্ষমান যাত্রীকে শারীরিক নির্যাতন ও নারী যাত্রীকে অন্যত্র নিয়ে যাওয়ার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে ময়মনসিংহ রেলওয়ে থানায় আনা হয়েছে। মেয়েটির বাবা এসেছে। মেয়েটিও তার বাবার সাথে চলে যেতে ইচ্ছুক। ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/