• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ও মালামাল ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বামনখালি গ্রামের প্রয়াত অবনী ঘোষের পুত্র বিশ^জিৎ ঘোষ। বৃহস্পতিবার কলারোয়া প্রেসক্লাবে বিশ^জিৎ ঘোষ তাঁর লিখিত বক্তব্যে বলেন, পৈত্রিক ৬ শতক জমি নিয়ে একই গ্রামের বাসুদেবের স্ত্রী দিপালী ঘোষের সাথে বিরোধ চলে আসছে। তাঁর বাবা প্রয়াত অবনী ঘোষ ১৯৬৩ সালে বামনখালি মৌজার ৮ শতক জমি ক্রয় করেন। এরমধ্যে ৬ শতক জমি খাস খতিয়ানে চলে যায়। সেই জমি দিপালী ঘোষের নামে ডিসিআর হয়। এর বিরুদ্ধে ২০০৪ সালে তিনি সাতক্ষীরা বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করেন। এই মামলায় ২০০৪ সালের ৩ জুলাই ডিক্রিপ্রাপ্ত হন বিশ^জিৎ ঘোষ। এই ডিক্রির বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়ে যায়। ২০০৬ সালে ওই ডিক্রির বিরুদ্ধে উচ্চ আদালতে করা রিভিউ আবেদন ২০১০ সালে ডিসচার্জ হয় এবং স্টে অর্ডার ভ্যাকেট করে দেওয়া হয়। এরপর ওই জমির মালিক আইনগতভাবে বিশ^জিৎ ঘোষ নিজের বলে দাবি করেন। কিন্তু ওই ৬ শতক জমির দখল দিপালী ঘোষের পরিবারের লোকজন ছেড়ে দেয়নি বলে বিশ^জিৎ ঘোষ জানান। বিশ^জিৎ ঘোষ আরও জানান, তার পৈত্রিক জমিতে লাগানো বিভিন্ন্ প্রজাতির গাছ, বাঁশঝাড় ও অন্যান্য মালামাল প্রতিপক্ষরা বিক্রি করে দিয়েছে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা বলে বিশ্বজিতের দাবি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বিশ্বজিৎ ঘোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/