সিরাজগঞ্জের সলয়ঙ্গা থানা এলাকার একই দিনে পৃথক দুটি স্থান থেকে গৃহবূসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো, ওই এলাকার ঘুড়কা (পুরাতনপাড়া) গ্রামের ওমর ফারুকের স্ত্রী সুরাইয়া খাতুন (১৬) ও চক মনোহরপুর গ্রামের আবু সাইদের ছেলে অটোভ্যান চালক আব্দুল করিম (২৫)। সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমান বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ওই গৃহবধূর পরিবারের বরাদ দিয়ে জানান, উক্ত গৃহবধূ মানসিকভাবে অসুস্থ ছিল দীর্ঘদিন ধরে। এ কারণে মঙ্গলবার বিকেলে সবার অজান্তে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এদিকে ওইদিন ভোর রাতে অটোভ্যান চালক আব্দুল করিম নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে আত্নহত্যা করে। সে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। পুলিশ বিকেলে তাদের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে। তবে এ ২ জনের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করেন ওসি।
https://slotbet.online/