• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কলারোয়া প্রেসক্লাবে বাসুদেব ঘোষের সংবাদ সম্মেলন

আসাদ (সাতক্ষীরা জেলা প্রতিনিধি) : / ২৬০ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

 কলারোয়ায় সংবাদ সম্মেলনে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন ঘরের সেন্টারিং ক্ষতিগ্রস্ত করে প্রতিপক্ষের বিরুদ্ধে ৪ লক্ষ টাকা ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে। 
সোমবার (৫ মে) কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার বামনখালি গ্রামের প্রয়াত পশুপতি ঘোষের পুত্র বাসুদেব ঘোষ। লিখিত বক্তব্যে তিনি বলেন, একই গ্রামের প্রয়াত অবনি ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ, প্রয়াত মিল্লাল কান্তি ঘোষের পুত্র মনিষ ঘোষ এবং প্রয়াত উপেন্দ্রনাথ ঘোষের পুত্র শিব বাবু ঘোষের সাথে জমিজমার বিষয় নিয়ে বিরোধসহ শত্রুতা চলে আসছে। তাকেসহ তাঁর পরিবারের সদস্যদের মারপিট ও ক্ষয়ক্ষতি করবে মর্মে সর্বত্র প্রচার করে বেড়ায় এই প্রতিপক্ষরা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ইং ০৩/০৫/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২ টার সময় তাঁর বসতবাড়িতে নির্মানাধীন বাড়ির ছাদের ঢালাই কাজ চলাকালে বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিশোটা নিয়ে  বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্মানধীন বাড়ির ছাদের ঢালাইয়ের কাজ চলাকালীন ছাদের সেন্টারিং এর বাঁশ খুঁটিসহ তক্তা ভাঙচুর করে। ফলে সদ্য ঢালাই করা ছাদ হেলে যায়। এতে অানুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। এসময় বাধা প্রদান করিতে গেলে বিবাদীগণ মারপিট ও প্রাণনাশের হুমকি দিয় চলে যায়। এ ঘটনার একাধিক সাক্ষী প্রমাণ রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ বিষয়ে কলারোয়া থানায় অভিযোগ এবং জিডি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান। যার জিডি নং ২৩৪, তারিখ ০৫/০৫/২০২৫ইং। বাসুদেব ঘোষ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
ছবি আছে:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/