• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

অগ্নিকাণ্ডে হিন্দুদের দুটি বসত ঘর পুড়ে ছাই

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ২৭৪ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে হিন্দুদের দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।
সোমবার (৫ই মে) ভোর ৫.২০ মিনিটের সময় আগুন লেগে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৫নং আমড়াগাছিয়া ওয়ার্ডের বাসিন্দা নিরঞ্জন কুমার হাওলাদার ও সুরজিৎ হাওলাদারের বসতঘর দুটি পুরে ছাই হয়ে গেছে।

নিরঞ্জন কুমার হাওলাদার জানান, খুব ভোরে ঘুমের মধ্যে দেখি ভয়ংকর রকমের আগুনের অগ্নি শিখা। কি করব বুঝতে না বুঝতেই আমার স্ত্রী কাকুতি রানী, ছেলে তাপস কুমার ও ছেলের বউকে নিয়ে প্রান বাচাতে বাহিরে বের হয়ে আসি। তার ঘরে থাকা নগদ দুই লক্ষ আটাশ হাজার টাকা ৩.৫ ভরি স্বর্ণের গহনা ও মালামাল সহ সর্বমোট ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। নিরঞ্জন কুমার হাওলাদারের একমাত্র ছেলে তাপস কুমার হাওলাদার ঘরে থাকা নগদ টাকা উদ্ধার করতে গেলে তার শরীরের অনেকখানি অংশ পুড়ে গেছে। নিরঞ্জন কুমার হাওলাদারের প্রতিবেশী সুরজিৎ হাওলাদারের ঘর সহ সকল মালামাল পুড়ে ছাই হয়েছে। সুরজিৎ হাওলাদার বলেন, খুব ভোরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখে প্রাণ বাঁচাতে ঘর থেকে বাহিরে বের হয়ে আসি। আমার ঘরে আমি ছাড়া কেউ ছিলনা। সুরজিৎ হাওলাদারের কি পরিমান ক্ষতি হয়েছে তিনি বলতে পারেননি। 

আগুন লাগার খবর শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে জানানো হলে ফায়ার ফাইটাররা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার এ.কে. এম মেশফাকুল  আলমের কাছে আগুন লাগার সূত্রপাত  সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/