• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শত বছরের পুরোনো ভাড়ানি খাল খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ শামীম হোসাইন / ১৬২ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

পিরোজপুরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া শত বছরের পুরোনো ভাড়ানি খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। (২ মে) শুক্রবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে ‎জানা গেছে, পৌর শহরের বুক চিড়ে বয়ে চলা দুই কিলোমিটার দীর্ঘ ও ২০-২২ ফুট প্রস্থ এ খালের দুই পাশজুড়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। এখন এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খালটির আগের রূপ ফিরিয়ে আনা হচ্ছে।

উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে খালের দুই পাশের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে কিছু পাকা স্থাপনাও রয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সমাজসেবক তারেক রানা চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী ভাড়ানি খাল সংস্কার ও পুনরায় খনন করার ব্যাপারে জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে এবং সাধারণ নাগরিকদের এই কাজে সম্পৃক্ত করেছে, সেটি সাধুবাদ পাওয়ার দাবি রাখে। তবে এই ক্ষেত্রে কোনো প্রকল্প নেই। খুব স্বল্প পরিসরে কাজটি শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পিরোজপুরের খালগুলো খনন করার জন্য একটি পরিকল্পনা নেওয়া উচিত।

শহরের বাসিন্দারা খালের পাড় দখলমুক্ত রেখে সবুজায়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, ‘পিরোজপুর পৌরবাসীর প্রাণের দাবি ছিল এই খাল খনন ও দখলমুক্ত করা। খালে দূষণ ও দখলের জন্য পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা আমাকে বলেছেন, একসময় এখানে এই খালের বেশ প্রভাব ছিল। আমরা এটি খননের কার্যক্রম শুরু করেছি। দুই কিলোমিটার দীর্ঘ খালটি খনন করছি। আশা করি, এর দুই পাশের এলাকাবাসীও এ কাজে আমাদের সহায়তা করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/