• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি : / ১৬৯ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর জেরে বিক্ষুব্ধ স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে। শুক্রবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,
ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর ১২টার দিকে সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

ঘটনার পরপরই ক্ষুব্ধ গ্রামবাসী দুই ভারতীয় নাগরিক—অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে আটক করে। প্রথমে তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়, পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম বলেন, “সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নিয়ে যায়। এরপর স্থানীয়রা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আমরা ইতোমধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছি এবং বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে নাগরিক বিনিময়ের লক্ষ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/