• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ফাঁদে এক শ্রমিকের মৃত্যু

মোঃ শামীম হোসাইন / ৩২৩ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় বড়ই বাগানের চুরি ঠেকাতে গৃহস্থের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে মনির সরদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক স্থানীয় পাতাকাটা গ্রামের আকসার সরদারের ছেলে। সে ঢাকায় একটি কাঠের কারখানায় শ্রমিকের কাজ করছিলেন।

থানা ও হাসাপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের বড়ই চাষি দুলাল ফরাজি নিজের বড়ই বাগানের চুরি ঠেকাতে বাগানের চারিপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ওই বড়ই বাগান হতে চারা করেন মনির সরদার। সোমবার সকালে ক্রয়কৃত বড়ই চারা সংগ্রহের জন্য তিনি বাগানে যান। এসময় তিনি বাগান মালিকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির সরদার এর ভাই ইয়কুব সরদার জানান, বড়ই বাগানে ফাঁদ পেতে রাখার বিষয়টি তার ভাই জানতেন না। ক্রয়কৃত গাছের ঝাড় সংগ্রহ করতে গিয়ে সে বিদ্যুতস্পৃষ্ট হন।

এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/