• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিএনপি কর্মী এনায়েত শরীরে বিষ প্রয়োগ ও ছুরিকাঘাতে মৃত্যু বরন করেছে

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ / ১৫৩ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তরা অপহরণ  করে বিষ প্রয়োগ ও ছুরিকাঘাতে গুরুতর জখম বিএনপি কর্মী এনায়েত হোসেন গত পাঁচ দিন যাবত চিকিৎসাধীন থেকে ২৫ এপ্রিল রাত ৯ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

২০শে এপ্রিল সন্ধ্যায় উপজেলার সোনাতলা গ্রামের নিজ বাড়ি থেকে বেড় হয়ে নিখোঁজ হয় এনায়েত। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে শরণখোলা থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার জোমাদ্দারের পুত্র এনায়েত জোমাদ্দার (৪০) গত ২০ এপ্রিল সন্ধ্যায়  বাড়ি থেকে বেড় হয় নিখোঁজ হয়। পরদিন ২১ এপ্রিল সকালে প্রতিবেশী আলকাজ জোমাদ্দার এর বাড়ির পুকুরপাড় থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এসময় কর্তব্যরত  চিকিৎসক জানায় তার মুখে বিষ প্রয়োগ করা হয়েছে এবং পেটে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এতে তিনি গুরুতর রকম হয় এবং রক্তক্ষরণ হয়েছে। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্ররেণ করে। সেখানে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় ২৫ শে এপ্রিল রাত ৯ টায় মৃত্যুবরণ করেন এনায়েত। এ বিষয়ে এনায়েতের স্ত্রী আকলিমা বেগম বলেন, তার স্বামীকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে  অপহরণ করে এ ঘটনা ঘটিয়েছে। তিনি প্রশাসনের কাছে  সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে এলাকাবাসী জানায় তিনি বিএনপি’র কর্মী ছিলেন। 

এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, এ ঘটনায় এনায়েতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত চলছে পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে তিনি মন্তব্য করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/