• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কাউখালী তিন শিক্ষক ও আট শিক্ষার্থীর প্রাথমিক বিদ্যালয়

মোঃ শামীম হোসাইন / ১৫৮ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

‎পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয় মাত্র ৮ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক নিয়ে চলছে। পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে এমন দৃশ্য। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন থাকা সত্ত্বেও শিক্ষার্থীর সংখ্যার এমন বেহাল দশা।

‎সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে মাত্র ৮ জন আর তাদের পাঠদানের জন্য বিদ্যালয়টিতে রয়েছেন ৩ জন শিক্ষক। বিদ্যালয়ের কাগজে-কলমে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো ছাত্র-ছাত্রী নেই, তৃতীয় শ্রেণিতে দুইজন ছাত্রী, চতুর্থ শ্রেণিতে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং পঞ্চম শ্রেণিতে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী সব মিলিয়ে বিদ্যালয়টিতে কাগজে-কলমে ৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীদের অনাগ্রহ ও মাদরাসামুখী অভিভাবকদের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

‎‎এক স্থানীয় বাসিন্দা বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের আগ্রহ কম। কারণ তারা তো মাস গেলে বেতন পাচ্ছে। তারা বিদ্যালয়ের আশপাশে ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না আর মাদরাসাগুলোর শিক্ষকরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্র-ছাত্রীদের মাদরাসায় ভর্তি করার জন্য তাগিদ দিচ্ছে। এসব কারণেই এ স্কুলে ছাত্র-ছাত্রী নাই।

‎এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর সিকদার বলেন, ভৌগলিক অবস্থা ও যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী কমে যাচ্ছে। আমরা চেষ্টা করছি শিক্ষার মান বজায় রেখে এ সমস্যার সমাধান করতে।

‎স্থানীয় ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ বলেন, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি বিদ্যালয়টির শিক্ষকরা আন্তরিক হলে ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে।

‎‎উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যে বিদ্যালয়ে ২০ জনের কম শিক্ষার্থী রয়েছে তাদের নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমন্বয় করা হবে। এ ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

‎‎এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা বলেন বিষয়টি আমার নজরেও এসেছে আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/