• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

নাজিম উদ্দিন রানা,লক্ষ্মীপুর: / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার (২২এপ্রিল) বেলা ১২টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

পত্রিকাটির পাঠক সংগঠন আমার দেশ পাঠক মেলা লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক,ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা দ্রুত মামলা প্রত্যাহার ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

দৈনিক আমার দেশ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন রাজু পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল,লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম মুরাদ।

এছাড়া উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক মো:নাজিম উদ্দিন রানা, সদস্য রবিউল ইসলাম খান, রাকিব হোসেন রনি, সদস্য রেজাউল করিম সুমন, পলাশ সাহা, হাসান মাহমুদ শাকিল, বিজয় টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, বাংলা নিউজের প্রতিনিধি নিজাম উদ্দিন, এশিয়ান টিভির ডালিম কুমার দাস টিটু,ডেসটিনি প্রতিনিধি নজির আহমদ, ভোরের মালঞ্চের সাগর ওয়াহিদ ফরহাদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে গণমাধ্যমের কন্ঠরোধ করতে চায় কুচক্রি মহল।মাহমুদুর রহমান একজন নির্যাতিত সাংবাদিক।তার বিরুদ্ধে আবারও মামলার মাধ্যমে প্রমানিত হচ্ছে স্বাধীন গণমাধ্যম এখনও প্রতিষ্ঠিত হয়নি। আমরা দ্রুত মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/