• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মাধবপুরে ২ কৃষক ভারতে নির্যাতনের শিকার ভিডিও ভাইরাল

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ২৪৬ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের দুইজন কৃষককে ধরে ভারতে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে। নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায় ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উশৃঙ্খল জনতা বাংলাদেশী ২ কৃষকের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পিকআপ ভ্যানে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়। ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আঃ আলী এর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪), ভারতীয় সীমান্ত রক্ষীর অভিযোগ বাংলাদেশী নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। এ জন্য তাদেরকে আটক করা হয়। সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূণ্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশী হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক রোববার বিকালে অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি সদস্যদের নিকট রোববার বিকালে পৌনে ৬ টার দিকে আটককৃত বাংলাদেশী তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪) কে হস্তান্তর করেন। রোববার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটককৃত তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে। মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/