• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ময়মনসিংহ গৌরীপুরে ১হাজার ৮শত পিছ ইয়াবা সহ জামাই-শ্বশুড় গ্রেফতার!

মোঃ কামরুল হাসান লিটন (ময়মনসিংহ) স্টাফ রিপোর্টার : / ৩২৫ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১৯ এপ্রিল/২০২৫) জামাই-শ্বশুড়কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সজিব আহমেদ ও তার শ্বশুড় মো. রইছ উদ্দিন। তাদের নিকট থেকে ১হাজার ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে সজিব আহমেদের দেহ ও ঘর তল্লাশী করে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। ৮টি প্যাকেটে ২শ করে ও ২টি প্যাকেটে ১শ করে ইয়াবা ট্যাবলেট রয়েছে। সজিব আহমেদ ওই এলাকার আব্দুল কদ্দুছের পুত্র।
তিনি আরও জানান, তার শ্বশুড় মো. রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম (নাম্বার) উত্তোলন করে এ সিম দিয়ে জামাই ব্যবসা করে আসছিলো। রইছ উদ্দিন ওই এলাকার নুর হোসেনের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ব্যবসার সাথে আরও কারা জড়িত আছে, তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/