• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভিসি’র পদত্যাগের একদফা দাবিতে কুয়েটে মশাল মিছিল।

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১৪২ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। জ্বালো রে জ্বালো আগুন জ্বালো। মাসুদের গদিতে, আগুন জ্বালো একসাথে। কুয়েট ভিসি’র গদিতে আগুন জ্বালো একসাথে। স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে। এক দুই তিন চার মাসুদ তুই গদি ছাড়। মাসুদের পদত্যাগ, দফা এক, দাবি এক। ইত্যাদি স্লোগানে মূখরিত ছিল কুয়েট ক্যাম্পাস।

বৃহস্পতিবার রাত্র ৭:৩০ ঘটিকার সময় ভিসিকে অপসারনের একদফা দাবি নিয়ে মশাল মিছিল বের করে কুয়েট শিক্ষার্থীরা। মিছিলটি কুয়েট প্রশাসনি ভবনের সামনে থেকে শুরু হয়ে কুয়েট মেইনগেটে অবস্থান নিয়ে সেখান থেকে পুনরায় শহিদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এখানে বক্তারা বলেন, আমরা আবারো দুঃখ-ভাড়াক্রান্ত মন নিয়ে দেশবাসীকে জানাচ্ছি, আপনারা দেখেছেন গতকাল আমাদের কতিপয় কিছু শিক্ষকেরা আমাদের বিরূদ্ধে কর্মচারী-কর্মকর্তাদের সাথে মানববন্ধনে দাড়িয়েছেন। আমরা পরিস্কার ভাবে বলতে চাই, আমাদের সংগ্রাম আমাদের শিক্ষদের বিরূদ্ধে নয়। তারা আমাদের পিতৃতুল্য, আমাদের যদি ভূল হয়ে থাকে আপনারা আমাদের ক্ষমা করবেন। কিন্তু আমরা ব্যথিত, আজ দুই মাস ধরেও যারা আমাদের বিরূদ্ধে হামলা করেছে তাদের বিরূদ্ধে কোনো মানববন্ধন করলেন না। আমাদের নামে মিথ্যা মামলা হল, তাও আমাদের পক্ষে দাড়িয়ে মানববন্ধন করলেন না। এখন আপনারা আমাদের বিরূদ্ধে কিভাবে গেলেন যখন সারাদেশ আমাদের পক্ষে দাড়াচ্ছে।
আমরা আরও দেখলাম, আপনাদের সাথে আতাউর রহমান নামে একজন ভাষন দিচ্ছে যিনি যোগীপোল ইউনিয়ন বিএনপি’র একজন সদস্য। যেখানে কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ সেখানে এখনো সে কিভাবে চাকুরীরত। আর যে স্থানীয় বিএনপি কর্মীরা আমাদের উপর আক্রমন চালিয়েছে আজ কার চক্রান্তে আমাদের শিক্ষকদের তাদের সাথে দাড় করিয়েছে আমরা তার জবাব চাই।
শিক্ষরা বলেছেন যে, যারা বহিস্কার হয়েছে সেই তালিকা থেকে তারা নাকি নির্দোষ প্রমান হলেও হতে পারে। তাহলে ৫৫ দিন ধরে তদন্ত কমিটি কি প্রহসনের রিপোর্ট বের করলো? আমরা চাই সেই ৩৭ জনের তালিকা দ্রুত প্রকাশ করা হোক। এবং তাতে ছাত্রদলের শিক্ষার্থীরা ব্যাতিত নিরীহ কেও থাকলে তদন্ত কমিটি কেন তাকে সাময়িক ভাবে বহিস্কার করলো তার জবাব দিতে হবে।

তারা আরো বলেন, সারা বাংলাদেশ কে ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে দাড়াবার জন্য। আমাদের পক্ষে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাড়িয়েছে। এজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আমাদের সংগ্রাম স্বৈরাচারীদের বিরুদ্ধে,আমাদের বিশ্বাস পুরা দেশ জুলাই-আগষ্টের পর আর কোনো স্বৈরাচারীদের ঠাই দিবে না। কিন্তু আমরা ব্যথিত। আমাদের ক্যাম্পাসে রামদা চাপাতি এমন কি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিকরা হলেও তারা নিশ্চূপ ভুমিকা পালন করে। আমাদের নামে মামলা বহিস্কার হলেও তারা আমাদের দিকে তাকায়নি। যে আসিফ মাহমুদের ডাকে আমরা রাস্তায় নেমে রক্ত দিয়েছি সেই আসিফ মাহমুদ আমাদের দেকে তাকান। আমরা কিন্তু এখনো রাজপথ ছাড়িনি। মাহফুজ আলম আপনারা দেখেন না আমার ভায়েরা কুকুরের সাথে শুয়ে-ঘুমিয়ে রাত কাটাচ্ছে? আমরা আপনাদের কে হুসিয়ার করছি, আপনারা যদি এখনো আমাদের ভিসিকে অপসারন না করান তাহলে আমরা ধরে নেবো সারা দেশের ভিতরে যে ইন্টারিন স্বৈরাচারকে সেফগার্ড দিচ্ছে। আজ স্বৈরাচার দমনের জন্য আমরা প্রয়োজনে আবারো জুলাই নামাবো।

সর্বশেষে তারা বলেন, ভিসি পরিষদের মিটিং আছে আমরা সকল ভার্সিটির ভিসি মহোদয়কে অনুরোধ করতে চাই, যে ভিসির হাতে তার ছাত্রদের রক্ত লেগে আছে সেই ভিসির অধিনে কোনো মিটিং এ না যাবার জন্য অনুরোধ করছি। আপনারা আমাদের রক্তে দিকে তাকান। যে ভিসি দুই মাসে আমাদের কোনো যৌক্তিক দাবি পুরন করতে পারে নাই সেই ভিসির অধিনে কোনো প্রকার মিটিং এ আপনাদের না যাবার অনুরোধ করছি। আমাদের যৌক্তিক আন্দোলনের সাথে আপনাদের সংহতি প্রকাশের অনুরোধ করছি। আমরা আমদের একদফা বাস্তবায়ন করে তবেই মাঠ থেকে উঠবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/