• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ২৩৯ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা হাওরে ধান কাটার সময়ে বজ্রপাতে ২ শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। এছাড়া জেলার নবীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলো—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (২২), একই এলাকার কফিল উদ্দিন (৪৫) এবং নবীগঞ্জ উপজেলার ৪নং দিঘলবাগ ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হিরু মিয়ার ছেলে শাহ আলম।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার দুপুরে একদল শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরে ধান কাটছিল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত সৃষ্টি হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হো‌সেন জানান, বনকাদিপুর গ্রামের পাশ্ববর্তী হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে শাহ আলম ঝড়বৃষ্টির কবলে পড়েন। একপর্যায়ে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়াও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে কিন্তু একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/