• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

মোঃইয়াছিন আলী সিরাজগঞ্জ / ১৬৩ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে একের পর এক বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বহিষ্কারের ঘটনা ঘটছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতাকে বহিষ্কারের পর আজ বুধবার (১৬ এপ্রিল) বেলকুচি উপজেলায় উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

বুধবার সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের নির্দেশে দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের বারবার সতর্ক করা সত্ত্বেও তারা দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন। ফলে দলীয় নিয়ম শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল ইসলাম, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী এবং দৌলতপুর ইউনিয়নের হাফিজুল ইসলাম।

জেলা যুবদলের সভাপতি মো. আল আমিন খান বলেন, তাদেরকে বার বার সতর্ক করা হয়েছিল, তারা কথা শোনেননি। বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/