• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

নাজিরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

মোঃ শামীম হোসাইন / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম শেখ ও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামান ভুইয়ার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

আহতরা হলেন- বদিউজ্জামান (৪০), ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম (২৪), ওয়ার্ড বিএনপির সদস্য মো. সবুর সরদার (৪৫), মো. মাহবুব ভুইয়া (৬৫), স্বেচ্ছাসেবক দল নেতা মো. আল মামুন সরদার আজমীর (৪২), জেলা স্বেচ্ছাসেবক দলের সহবিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তায়জুল ইসলাম (৩৩), স্বেচ্ছাসেবক দলের এমাম ভুইয়া (২৫), যুবদলের রুহুল আমীন ভুইয়া (৩৫), ইউনিয়ন বিএনপির সদস্য সচীব মো. জহিুরুল ইসলাম শেখ ও পলাশ শেখ (২৮)।

সংঘর্ষে আহত উপজেলা যুবদলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, ‘ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আজমীর হোসেনকে সোমবার সন্ধ্যায় আটক করে ইউনিয়ন বিএনপির সদস্য সচীব জহিরুল ইসলাম ও তার ভাই যুবলীগ কর্মী জাহিদসহ চার থেকে পাঁচজন। ওই সময় তার কাছে চাঁদা দাবি করে তারা। এ ঘটনা শুনে সেখানে গেলে জহিরুলের নেতৃত্বে তার ভাই ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। আমাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। পরে খবর শুনে আমার আত্মীয় স্বজনরা সেখানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

বিএনপি নেতা জহিরুল বলেন, ‘যুবদল নেতা বদিউজ্জামানের চাচা মাহাবুব ভুইয়া আমাকে গালাগালি করেন। এ নিয়ে সংঘর্ষ শুর হয়। কে কাকে মেরেছেন তা আমি জানি না।’

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অশেষ প্রতীম রায় বলেন, ‘গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/