• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফেনীর ফুলগাজীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্র নিহত -১, আহত ৪

মহিউদ্দিন মহি খন্দকার ; স্টাফ রিপোর্টার: / ১৭৫ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ফেনী পরশুরাম মহাসড়কের ফুলগাজীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকান ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে, এতে বাস ছাপা পড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী সহ ৪ জন বাস যাত্রী আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম তাসিন উদ্দিন (১৫) সে উপজেলার সদর ইউনিয়নের মধ্যেম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। শনিবার (১২ এপ্রিল) সকাল দশটার দিকে ফেনী পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান নামকস্হানে এ ঘটনা ঘটে।

আহতদের ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন, পরশুরাম উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম, একই উপজেলার সাহেব নগরের জয়নাল আবেদীন, ভোলার নাছির উদ্দীন ও দাগনভুঞার বেলাল হোসেন। তাঁরা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। আহতদের সবার বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।

পুলিশ ও স্হানীয়রা জানান, শনিবার সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল দশটার দিকে ফুলগাজী কলাবাগান নামকস্হানে এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাসিন উদ্দিন নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে চাপা দিয়ে দোকান ঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্হলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে এতে অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন। এসময় স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/