• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি ঘর পুড়ে ছাই

মোঃ শামীম হোসাইন / ১৩২ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় চারটি ভাড়াটিয়া পরিবারের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, নগদ অর্থসহ অন্য সকল মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।

বুধবার (৯ এপ্রিল) আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের ওয়ারিদ টাওয়ারের কাছে উজিয়ালখান এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভাড়াটিয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন বিমল পাটিগর, সঞ্জয় পাটিগর, উত্তম দাস, গৌতম দাস।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় ঘরের লোকজন অন্য বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: খলিলুর রহমান বলেন, মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতি জানার চেষ্টা চলছে।

বাড়ির মালিক রাকিব তালুকদার জানান, তার দু’টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। একইসাথে ভাড়াটিয়া পরিবারের সকল মালামালও পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান, উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/