• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

‘জয় বাংলা ক্যাম্পেইন’ করা সেই নিষিদ্ধ ছাত্রলীগকর্মী আটক

মোঃ শামীম হোসাইন / ১৫৫ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে জয় বাংলা ক্যাম্পেইন করা সেই নিষিদ্ধ ছাত্রলীগকর্মী মো. মাহিন হাওলাদারকে (২০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার বালিপাড়া বাজার থেকে আটক করা হয়। মাহিন বালিপাড়া ইউনিয়নের পূর্ব চর বলেশ্বর গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানা সূত্র জানায়, জুলাই-আগস্ট বিপ্লবের পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহিন বালিপাড়া বাজারের বিভিন্ন দেয়ালে জয় বাংলা লিখে ছবি তুলে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠাতেন।

তার ছবিটিকে কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজে পোস্ট করা হতো। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ছাড়া ফেইসবুক পোস্টে বিরোধীদলীয় লোকদের ওপর হামলারও পোস্ট করতে দেখা যায়। মাহিনের হাতে জিআই পাইপসহ দুটি ছবিও ছড়িয়ে পড়ে ফেসবুকে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, বালিপাড়ায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত থাকায় ছাত্রলীগকর্মী মাহিনকে আটক করা হয়েছে। তাকে মারামারি মামলায় আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/