• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রামে আলোচিত কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি / ২৮৭ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে ১৮ দিন আটকিয়ে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি ফজলুল হককে (৪৮) গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।

আটক ফজলুল হক লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার টেংরা মামুদ এর ছেলে। শুক্রবার রাতে রংপুর থেকে তাকে আটক করা হয়। আজ শনিবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন।

এর আগে গত (২ মার্চ) সম্পর্কের আত্মীয়তার সুবাদে ধর্ষক ফজলুল হক ও তার স্ত্রী কিশোরীর বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুবাদে অস্ত্রের মুখে কিশোরীকে তুলে লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার বাড়িতে নিয়ে যায়। সেখানে ১৮ দিন আটকিয়ে রেখে সংঘবদ্ধ ধর্ষণ চালায় ও মোবাইলে ভিডিও ধারণ করে। গত বুধবার রাতে ওই কিশোরী কৌশলে পালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ফজলু ও তার লোকজন তাকে ধাওয়া করে। পরে রাজারহাটের গতিয়াসাম গ্রামে আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেন কিশোরী। পরে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হলে পুলিশ প্রধান আসামি ফজলুল হকে গ্রেপ্তার করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুল হককে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/