• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের উপর হামলা

শাহাদাত কামাল শাকিল / ১৮২ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

কুমিল্লা মেডিকেল কলেজে পারুল নামে একজন রোগীর মৃত্যু হলে তার স্বজনরা দাবি করেন ‘অবহেলা এবং ভুল চিকিৎসায়’ তাদের রোগীর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে রোগীর স্বজনদের সাথে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতন্ডা এবং উত্তেজিত পরিস্থিতির তৈরি হয়। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় রোগীর স্বজনরা আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কুমিল্লার কর্মরত সাংবাদিকরা। এ সময় উত্তেজিত ইন্টার্ণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা যমুনা টেলিভিশনের ব্যুরো চিফ খোকন চৌধুরী ও ভিডিও জার্নালিস্ট সাকিব এবং চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান ও ভিডিও জার্নালিস্ট ইরফান ও নয়া দিগন্তের ডিজিটাল রিপোর্টার ফাহিমের উপর অতর্কিত হামলা করে। এ সময় যমুনা টেলিভিশন ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা ট্রাইপড মোবাইল ছিনিয়ে নেয়, ভাঙচুর করে। হাসপাতাল ভবনের সাত তলায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মধ্যরাতে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ করেন কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আমরা স্পষ্ট বলতে চাই, কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লার মানুষের আস্থা ও নির্ভরতার স্থান। বিগত বেশ কিছুদিন যাবৎ এই মেডিকেল কলেজে নানান অনিয়ম এবং অচলাবস্থা সৃষ্টি হয়েছে। একজন পরিচালকের ব্যর্থতার ফলে রোগীরা সেখানে সঠিক সেবা পায় না। হাসপাতালের এমআরআই সিটি স্ক্যান এক্সরে মেশিনগুলো বিকল থাকায় রোগীদের দুর্ভোগ বাড়ছে। এ বিষয়ে পরিচালকের কোন ভ্রুক্ষেপ নেই। রোগীরা নানা সমস্যা দুর্ভোগের অভিযোগ করে আসলেও এই পরিচালক সেগুলো সমাধান করতে ব্যর্থ। অবিলম্বে তাকে অপসারণ সহ এই ঘটনায় জড়িত, সম্পৃক্ত দুর্বৃত্তদের বিচার নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/