• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

ফ্যাসিবাদদের দূর্নীতি তৃণমূল পর্যায়ে যাবার কারণে সর্বপর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে :ড. রেজাউল করিম 

নাজিম উদ্দিন রানা: / ১৫২ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম বলেছেন, বিগত দিনে ফ্যাসিবাদদের দূর্নীতি তৃণমূল পর্যায়ে পৌছে যাবার কারণে সর্বপর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

তিনি আরও বলেন, গণতান্ত্রিকতার নামে স্বৈরতান্ত্রিকতার ডাল পালা গজিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার ভোটের অধিকারসহ সকল অধিকার লুন্ঠিত হয়েছে। এ জন্যই সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া যারাই পাওয়ারে আসে তারা পুলিশ ও র‌্যাব বাহিনীকে নিজেদের মর্জি মতো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তার অংশ হিসেবে ডা. ফয়েজসহ অনেককে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার জেলা জামায়াত ইসলাম আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট নজির আহমদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, অ্যাডভোকেট মহসিন কবির,প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান,বর্তমান সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,সাংবাদিক ইউনিয়নের, আব্বাস হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/