• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পরিত্যক্ত বাগান থেকে অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ শামীম হোসাইন / ১৯৭ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পরিত্যক্ত বাড়ির বাগান থেকে অজ্ঞাতনামা যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৮ মার্চ) বিকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের জনৈক মিরাজুল ইসলামের বাড়ির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মিরাজুল ইসলামের ওই বাড়িতে কেউ থাকে না। তাই বাড়িটি ফাঁকা ছিল। মঙ্গলবার বিকেলে বাড়ির বাগান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে ২৫-৩০ বছর বয়সী এক নারীর লাশ দেখতে পান। লাশটি পচে চেহারা বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এখানে কয়েক দিন আগে ওই নারীকে তুলে এনে হত্যা করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য হারুন জমদ্দার জানান, স্থানীয় মামুন নামে এক ব্যক্তি মিরাজ হাজির পরিত্যক্ত বাড়িতে সুপারির পাতা কুড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। তখন মামুন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য সিআইডির একটি ফরেনসিক টিমকে ঘটনাস্থলে আসার জন্য খবর দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ লাশটি শনাক্তের চেষ্টা করছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত করাসহ এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/