• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন ডিএমপি কমিশনার

আরিফুজ্জামান (সাগর) / ১৮৮ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বসুন্ধরা শপিংমলের সামনে অস্থায়ী পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এবং তাঁর সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভানেত্রী রাহেনা সুলতানা।

গতকাল শনিবার (১৫ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সাথে বসে তিনি ইফতার করেন।

ঢকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পবিত্র মাহে রমজানে কর্মব্যস্ত মানুষ দিনশেষে আপনজনের সাথে ইফতার করতে ছুটে যায় নিজ নিজ বাসা-বাড়িতে। কিন্তু জনসাধারণের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্তব্যস্থলে বা অনেক সময় সড়কে ইফতার করতে হয়। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সাথে রাস্তায় একত্রে বসে ইফতার করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এবং তাঁর সহধর্মিণী ও পুনাক সহ-সভানেত্রী রাহেনা সুলতানা। পুনাক সহ-সভানেত্রী বাসা থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ইফতারের জন্য নিজ হাতে বিভিন্ন ধরণের খাবার তৈরি করে নিয়ে আসেন এবং নিজ হাতে সবার মাঝে বিতরণ করেন। এ সময় ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং দায়িত্বের অংশ হিসেবে সকল কষ্ট ও ত্যাগ স্বীকার করে মহানগরবাসীর সার্বিক নিরাপত্তায় কাজ করে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/