• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নবীগঞ্জে অসহায় পরিবারের উপর বানিয়াচংয়ের আওয়ামীলিগ নেতার হামলায় একই পরিবারের ১০ জন আহত  

হবিগঞ্জ  প্রতিনিধিঃ  / ১৮৫ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খলিলপুর গ্রামে বানিয়াচং উপজেলার ৮ নং কাগাউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামের আওয়ামীলীগ নেতা জসিম মেম্বার ও তার লোকজনের হামলায় ঐ পরিবারের নারী পুরুষ সহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয়্যা  জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি কৃতরা হল আমির উদ্দিন (২৩),নিজাম উদ্দিন (২৭), বদরুন্নেসা (৬০), সেলিনা (২৫) আয়েশা (২৮) লাভলি(২২), গত ৬ মার্চ  বৃহস্পতিবার সন্ধা অনুমান ৬ টা সময় এ হামলার ঘটনা টি ঘটে। অভিযোগে জানা যায় য়ে নবীগঞ্জ উপজেলার খলিলপুর গ্রামের অসহায় পরিবারের আমান উদ্দিন এর জলমহাল বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের আওয়ামিলীগ নেতা জসিম মেম্বার জোর পূর্বক দখল করে নেয়। অসহায় পরিবারের লোকজন প্রতিবাদ করলে এতে জসিম মেম্বার তাদের উপর কিপ্ত হয়ে উঠে এবং ঐ দিন তার  ৬ ভাই সহ ২০/৩০ জনের একদল লোক দেশিও অশ্র নিয়ে অসহায় পরিবারের আমান উদ্দিন লোকজনের বাড়ি ঘরে হামলা করে তাদের কে মারপিট করে আহত করে এবং বাড়ি ঘর ভাংচুর করে তাদের আসবাবপত্র চুরমার করে দেয়।হামলা কারীরা এসময় তাদের ঘরে থাকা সুকেস ভেঙে স্বর্ন অলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে তাদের সুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে  হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে  চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে। এদিকে আহত ব্যক্তিরা জানায় তাদের বাড়িতে থাকা নারিদের উপর নির্য়াতন  চালিয়ে আসছে জসিম মেম্বার ও তার লোকজন। এমন কি বৃদ্ধ মানুষ অসুস্থ বিচানায় শুয়ে আছে ইসলাম উদ্দিন (৭০)  তাকে  কে বাড়িতে গিয়ে  প্রানে হত্যার চালায়। বর্তমানে তারা সু বিচার পাওয়ার জন্য আমান উদ্দিন ওরফে আমীর উদ্দিন বাদি হয়ে নবীগঞ্জ থানায়  ১৫জন আরো ৫/৭ গংদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা প্রকাশ্য ঘুরাফেরা করছে। এলাকা সুত্রে জানা যায় য়ে জসিম মেম্বার সে নিজেকে আওয়ামীলিগের  বড় মাপের একজন  নেতা দাবি  করে অসহায় পরিবারের লোকজনদের বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার মত কেহ সাহস পাচ্ছে না।  অসহায় পরিবারের লোকজন আসামি দের কে গ্রেফতারের জন্যে  জোর দাবী জানাচ্ছে।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/