• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

রাষ্ট্রকে গোছানো জায়গায় রেখে যেতে দোয়া চাইলেন উপদেষ্টা মাহফুজ

মোঃ শামীম হোসাইন / ২৩৭ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় অবস্থিত ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জুমার নামাজের আগে সেখানে আলোচনায় অংশ নেন তিনি।

মাহফুজ আলম বলেন, আপনারা অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য দোয়া করবেন। সরকার যেসব সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে তা যেন সব শেষ করে ক্ষমতা থেকে বিদায় নিতে পারে। এদেশে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হতে পারে সে বিষয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, ছারছীনা দরবার শরীফের মাধ্যমে দেশে হাজার হাজার মাদরাসা তৈরি হয়েছে। যার মাধ্যমে ইসলামে প্রকৃত শিক্ষা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে হাজার হাজার শিক্ষার্থী দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

তথ্য উপদেষ্টা বলেন, আমার পরিবার ছারছীনা দরবার শরীফের ভক্ত ছিলেন। ছোটবেলায় একাধিকবার ছারছীনা দরবারে আসার সুযোগ হয়েছে। আমি এখানে এসেছি পীর সাহেবের কাছে দেশের জন্য দোয়া চাইতে। এখানে আসার মাধ্যমে ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সূফী নেছার উদ্দিন আহমদ (রহ.) এর উপমহাদেশে দ্বীনি সংস্কার সম্পর্কে উপলব্ধি করতে পেরেছি।

মাহফুজ আলম বলেন, ছারছীনা দরবারের সিলসিলা এক শতাব্দীর বেশ সময় ধরে ধর্মীয় অনুশাসনে শিক্ষা দিয়ে এই উপমহাদেশের মানুষের খেদমত করে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের নিকট দোয়া চাই যেন আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসে আমাদের অর্পিত দায়িত্ব শেষ করতে পারি। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সন্তান হিসেবে এ দেশের খেদমত করতে পারি।

এর আগে মাহফুজ আলম ছারছীনা দরবার শরীফের মরহুম পীরদের কবর জিয়ারত করেন।

এ সময় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী প্রমুখ উপস্থিত ছিলেন।

আখেরি মোনাজাতে ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে তিন দিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/