• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নোয়াখালীতে দেশেব্যাপী ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানববন্ধন

কবিরহাট প্রতিনিধি:সাইফুল ইসলাম / ২৯২ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নোয়াখালীর কবিরহাটে দেশব্যাপী ধর্ষণ ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে কবিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় একলাবাসী বাজার ব্যবসায়ী।মানববন্ধনে উপস্থিত থাকা সকলের দাবী ধর্ষণকারীকে ফাঁসির দাবি ও দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, যুগ্ন আহ্বায়ক আরাফাতের রহমান হাছান, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল বাছেত হিরণ, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. হানিফ’সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দরা,কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৮বছর খুন গুমের শিকার হয়েছে তবুও দমিয়ে রাখতে পারেনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।তাই বর্তমানে ধর্ষকের বিচার অতি দ্রুত করতে হবে।

অন্য দিকে পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন আপনারা সকলে সতর্ক অবস্থানে থাকবেন সকল দিকে নজর রাখবেন যাতে করে আর কোন মা বোনের ইজ্জত নষ্ট হয়।যারা দেশকে ভালোবাসেন যারা দেশের মানুষকে ভালোবাসেন যারা দেশের মা বোনদেরকে ভালোবাসেন তাদের ঐক্য বদ্ধ হতে হবে।তিনি আরো বলেন অপরাধীকে কোন দলের বিবেচনা না করে অপরাধী হিসাবে বিবেচনা করে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হোক।তিনি সবাইকে প্রতিসূর্তি দিয়েছেন কবিরহাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন যে কোনো অপরাধীর বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/