• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ শামীম হোসাইন / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ বিচার দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। শিক্ষার্থীরা ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির আয়োজন করেন।

এসময় তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন। সমাবেশে শিক্ষার্থীরা প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না, তা জানতে চান। এ ছাড়া অন্তর্র্বতী সরকার দলীয় সরকার না হওয়া সত্তে¡ও ধর্ষকদের কেন দ্রুত বিচার করতে পারছে না, তা জানতে চান। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী পূজা সরকার বলেন, আমরা এখানে কাউকে শুভেচ্ছা বা স্বাগতম দিতে আসিনি, মানুষের শরীরের কোনো একটা অঙ্গপ্রত্যঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে আমরা এখানে এসেছি।

শুধু শিশু আছিয়া নয়, তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা এসব পরপর ঘটে আসা ধর্ষণ-নির্যাতনে আমরা প্রতিবাদও করতে পারিনি। আজকে আমাদের বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারছি না। যে দেশে একটা শিশু সুগঠিত নারী হওয়ার আগেই ধর্ষিত হয়, সেই দেশ আমরা চাই না। ধর্ষকদের হাত গুঁড়িয়ে দেওয়া হোক। আমাদের দাবিতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তাদের হাত গুড়িয়ে দিতে আমরা দুবার ভাববো না। এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/