• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানীতে আ:লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ কর্মকর্তাসহ ৫ পুলিশ প্রত্যাহার

পিরোজপুর প্রতিনিধি / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

বিস্ফোরক মামলার আসামী আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পিরোজপুরের ইন্দুরকানী থানার তিন পুলিশ কর্মকর্তা ও দুইজন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই পলাশ সাহা, এএসআই মোহাম্মদ আলমগীর হোসেন, এএসআই মোঃ রুহুল আমিন, কনস্টেবল মোহাম্মদ আল মামুন ও কনস্টেবল মোঃ রেজাউল করিমকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে। বিষয়টি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

 

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, গত সোমবার বিকেলে বিস্ফোরণ মামলার আসামী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। তখন থানা পুলিশ সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে সামাজিক অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতা হেলাল খানের গ্রেফতারের সংবাদ শুনে পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা করে জোর করে হেলাল খানকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন জনানা, এই ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আটককৃতদের পুলিশের কাজে বাঁধা দেয়ার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/