• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দলমত-নির্বিশেষে চাঁদাবাজি,দখলদারি,এসব থেকে ফিরে আসুন,ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে

নাজিম উদ্দিন রানা / ২৮৬ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়

জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে,

 

 

 

 

 

 

জামায়াতে ইসলামীর আমির বলেন ডা.শফিকুর রহমান বলেছেন,দুর্নীতি-দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকবে না,এমন রাজনীতি করা যাবে না,যাতে দেশ ছেড়ে পালাতে হয়।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

 

জামায়াতে ইসলামীর আমির বলেন,দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়।জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

 

তিনি আরো বলেন, দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি,দখলদারি বন্ধ করতে এগিয়ে আসতে হবে। জাতিকে সামনে এগিয়ে যেতে দিন।।এসব থেকে ফিরে আসুন,ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

 

এসময় শফিকুর রহমান বলেন,যারা কুরআনের শাসন সহ্য করতে চান না।তাদের বিনয়ের সঙ্গে বলতে চাই এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কুরআন বুকে নিয়ে।মরতে চায় কুরআন বুকে নিয়ে। আল্লাহর সামনে দাঁড়াতে চান কুরআন বুকে নিয়ে। কুরআনকে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ।

 

 

জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর শাখার আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম মাসুম, কাজী দ্বীন মোহাম্মদ, শাহাজাহান চৌধুরী, ডা. রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, এ আর হাফিজ উল্যাহ, সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ,শহর জামাতের আমির,এডভোকেট আবুল ফারাহ্ নিশানসহ আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/