• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্কাউটস প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী ও বিপি দিবস উদযাপিত গৌরীপুরে শোভাযাত্রা

মোঃ কামরুল হাসান (লিটন) স্টাফ রিপোর্টার / ২৩৬ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

স্কাউটস প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী ও বিপি দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে স্কাউটস্রে উদ্যোগে শনিবার (২২ ফেব্রুয়ারি/২৫) বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্কাউটস্ ও ব্যাডেন পাওয়েলের জীবন নিয়ে আলোচনা সভা উপজেলা পরিষদ আমতলা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস্রে সহসভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্কাউটস্ সম্পাদক ও ডক্টর এমআর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার মো. রাজিব আহম্মেদ। বক্তব্য রাখেন রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উপজেলা স্কাউটস লিডার রহমত উল্লাহ, স্কাউটস্ লিডার মো. শাহজাহান কবীর, নূপুর রানী ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, চন্দপাড়া মুক্ত স্কাউটস্রে উডব্যাজার মো. ইমাম হোসেন, উপজেলা স্কাউটস্রে সহকারী কমিশনার মো. মুরাদ হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, কাব লিডার বাদশা মিয়া, সুজন দাস, রফিকুল ইসলাম রতন, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, চামেলী রানী বর্মন, রেজিয়া সুলতানা, নাসরিন সুলতানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/