• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কাউখালীতে মহিলা কলেজে ভোটের মাধ্যমে ছাত্রদলের কমিটি

মো. শামীম হোসাইন / ২০৬ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

পিরোজপুর জেলার কাউখালী মহিলা ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এই কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাকরীন আক্তার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাহিমা আক্তার মহিমা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) কলেজের সাধারণ ছাত্রীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সাদিয়া আক্তার মিম, সহসভাপতি মারিয়া আক্তার, সানজিদা খানম এবং অর্পনা হালদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিথি রানী হালদার এবং সিনথিয়া মিমু। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন তনিমা রহমান মিথি।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পী এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
বরিশাল জেলা, মহানগর ও পিরোজপুর জেলার সাংগঠনিক টিমের প্রধান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রিয়াদ রহমান বলেন, দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্তি আজকের সময়ে সব থেকে অপরিহার্য বিষয়। ইতিহাস বারবার দেখিয়েছে যে নারী নেতৃত্ব সংকট কী ধরনের গভীর ও জটিল সংকট তৈরি করে। সংকট মোকাবিলার সুদূরপ্রসারী সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলার কাউখালী ডিগ্রি কলেজে কমিটি ঘোষণা করেছে।
তিনি বলেন, কলেজ সৃষ্টির পর থেকেই কখনো এই কলেজে কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্ব সৃষ্টিতে কাজ করেনি। এবারই প্রথম সংগঠনে নেতৃত্ব দেওয়ার মানবিক গুণাবলি সংলিত নারী নেতৃত্ব, তার্কিক, সনাতন ধর্মাবলম্বিসহ সকল ধরনের যোগ্যতার সংমিশ্রণে কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের টিম সদস হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন এবং আরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/