গোলাম মোস্তফা, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশে আর কোনো পতিত স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরো বলেন,
দীর্ঘ ১৬-১৭ বছর দেশে আলেম-ওলামাদের ওপর নির্যাতন ও ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড চালানো হয়েছে। বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের রক্ত ঝরেছে এবং শাপলা চত্বরে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমদের হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহতদের প্রকৃত সংখ্যা ও পরিচয় এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় মুন্সীগঞ্জের সিরাজদীখানের জামিআ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসা ৫৩ তম বাষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, খতমে নবুওয়ত সম্মেলনে উত্থাপিত দাবিগুলো আইনানুগভাবে এবং সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি অপশক্তি সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও অগ্নিসন্ত্রাস সৃষ্টির উসকানি দিচ্ছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এসব অপচেষ্টা আইনানুগ, শান্তিপূর্ণ ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হবে।
শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া শান্তিপূর্ণভাবে আদায়ের সুযোগ থাকলেও কিছু দুষ্কৃতিকারী তাদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও গণতান্ত্রিক বিতর্ক থাকবে। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষার প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।
বাৎসরিক মাহফিল সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নায়েবে আমির ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির বাংলাদেশ সভাপতি আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। এ সময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ ১ আসনের এমপি শেখ মো.আব্দুল্লাহ, জেলা প্রশাসক নূরমহল আশরাফী,মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো.বদরুদ্দোজাসহ আলেম ওলামাগন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.