• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কলারোয়া প্রেসক্লাবে দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন পিরোজপুরে মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা, মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ সখীপুরে মাটি খুঁড়তেই মিলল পাকিস্তান আমলের পরিত্যক্ত রকেট লঞ্চার এলাকায় চাঞ্চল্য বিরলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিন পরিদর্শন সিরাজদীখানে ৬ বছরের শিশু তওবাকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম ঝিনাইদহে ১০ বছরের শিশুকে যৌন পীড়নের অভিযোগে ৬২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১১৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, মাঠে ২১ প্লাটুন বিজিবি, ড্রোন ও বডি ক্যামেরা ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ

সখীপুরে মাটি খুঁড়তেই মিলল পাকিস্তান আমলের পরিত্যক্ত রকেট লঞ্চার এলাকায় চাঞ্চল্য

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি:মাটি কাটতে গিয়ে কোদালের নিচে হঠাৎ লোহার আঘাতের শব্দ। কৌতূহলবশত মাটি সরাতেই চোখ ছানাবড়া—মাটির নিচ থেকে বেরিয়ে এলো মরচে ধরা দুটি ভারী লোহার বাক্স। খুলে দেখতেই মিলল পাখা বা চরকিসদৃশ ১২টি বস্তু, যা দেখে স্থানীয়দের ধারণা মুক্তিযুদ্ধের সময়ের রকেট লঞ্চার বা মর্টার শেল।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া থলচালা গ্রামের ‘টুঙ্গীর চালা’ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক লিয়াকত আলীর জমিতে মাটি কাটার কাজ করছিলেন বর্গাচাষি আছরব আলী ও তাঁর ছেলে শাকিল। খননের একপর্যায়ে শক্ত কোনো বস্তুর সন্ধান পান তারা। মাটি সরিয়ে দেখা যায় দুটি রহস্যজনক বাক্স। এর একটির গায়ে পিতলের প্লেটে খোদাই করা রয়েছে—‘ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল’ (East Pakistan Police Tangail)।
স্থানীয় সংবাদকর্মী সোহেল রজতের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাক্স দুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। প্রতিটি বাক্সে ৬টি করে মোট ১২টি গোলাসদৃশ বস্তু রয়েছে বলে জানা গেছে।

উদ্ধার হওয়া বস্তুগুলো মুক্তিযুদ্ধকালীন রকেট লঞ্চার কি না—এমন প্রশ্নে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, এগুলো দেখতে পুরোনো ও জং ধরা গোলাবারুদের মতো। গায়ে খোদাই করা লেখা থেকে বোঝা যায় এগুলো পাকিস্তান আমলের। তবে এগুলো ঠিক কী ধরনের যুদ্ধাস্ত্র বা বিস্ফোরক, তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ দল ডাকা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরই বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/