• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় একজন গ্রেফতার

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ৬৪ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) বিরলে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় অভিযুক্ত তাপস চন্দ্র শীল (৩২) কে আটক করেছে থানা পুলিশ।
‎সোমবার রাতে বিরল উপজেলার বহবলদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎আটককৃত তাপস চন্দ্র শীল একই উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের রাঙ্গন সুসেনপাড়া গ্রামের মৃত হাসেন মোহন শীল এর ছেলে। ভূক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিরল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
‎মামলার এজাহারে বাদী জানায়, ভিকটিম প্রতিদিনের ন্যায় ১৪ সেপ্টেম্বর স্কুল ছুটি শেষে আনুমানিক বিকাল ০৪ টায় নিজ বাড়ীতে ফেরার পথিমধ্যে অভিযুক্ত তাপস চন্দ্র শীল একাকী দেখতে পেয়ে পথরোধ করে হাত ধরে বিভিন্ন কৌশলে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। অভিযুক্তের কোথায় রাজি না হলে শিশুটিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে এবং হুমকি প্রদান করে। তখন অভিযুক্ত ব্যক্তি ফুসলিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই তারিখ আনুমানিক ০৪.৩০ টায় পাশের একটি পুকুরপাড়ের টিনের ঘরের ভিতরে নিয়ে গিয়ে ভিকটিমের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তি উক্ত ঘর হতে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
‎পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে।
‎বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাপস চন্দ্র শীল নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/