মুসলিম হক, বিরল (দিনাজপুর) বিরলে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় অভিযুক্ত তাপস চন্দ্র শীল (৩২) কে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাতে বিরল উপজেলার বহবলদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত তাপস চন্দ্র শীল একই উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের রাঙ্গন সুসেনপাড়া গ্রামের মৃত হাসেন মোহন শীল এর ছেলে। ভূক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিরল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহারে বাদী জানায়, ভিকটিম প্রতিদিনের ন্যায় ১৪ সেপ্টেম্বর স্কুল ছুটি শেষে আনুমানিক বিকাল ০৪ টায় নিজ বাড়ীতে ফেরার পথিমধ্যে অভিযুক্ত তাপস চন্দ্র শীল একাকী দেখতে পেয়ে পথরোধ করে হাত ধরে বিভিন্ন কৌশলে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। অভিযুক্তের কোথায় রাজি না হলে শিশুটিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে এবং হুমকি প্রদান করে। তখন অভিযুক্ত ব্যক্তি ফুসলিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই তারিখ আনুমানিক ০৪.৩০ টায় পাশের একটি পুকুরপাড়ের টিনের ঘরের ভিতরে নিয়ে গিয়ে ভিকটিমের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তি উক্ত ঘর হতে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাপস চন্দ্র শীল নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.