• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নবীনগরের ঐতিহ্যবাহী মালাই বাঙ্গরা বাজারে ফের উচ্ছেদ অভিযান, ক্ষোভে ব্যবসায়ীরা

সুমন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সুমন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী মালাই বাঙ্গরা বাজারে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গত সোমবার (৬ জুলাই) নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার এলাকায় দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সড়কের দুই পাশে সরকারি জমিতে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। এ সময় সওজের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে। এর আগে একাধিকবার নোটিশ প্রদান ও মাইকিংয়ের মাধ্যমে দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। তাই আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে অভিযানকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের অভিযোগ, সওজের নজর যেন শুধু মালাই বাঙ্গরা বাজারেই। নবীনগরের আরও বিভিন্ন এলাকায় সড়কসংলগ্ন সরকারি জমিতে স্থাপনা থাকলেও সেখানে একই ধরনের অভিযান খুব একটা দেখা যায় না। ফলে বারবার বাঙ্গরা বাজারের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা দাবি করেন।
ব্যবসায়ীদের ভাষ্য, বহু বছর ধরে এই বাজারে ব্যবসা করে অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করছে। পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা ছাড়া ধারাবাহিক উচ্ছেদ অভিযানে অনেকেই চরম আর্থিক সংকটে পড়েছেন। তাদের প্রশ্ন, উন্নয়নের প্রয়োজন থাকলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে একই বাজারে বারবার অভিযান পরিচালনা কতটা যৌক্তিক?
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ১৫ জুলাই একই স্থানে সওজের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছিল। সর্বশেষ অভিযানের পর আবারও স্থানীয়দের মধ্যে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উচ্ছেদ অভিযান কি শুধু মালাই বাঙ্গরা বাজারেই সীমাবদ্ধ থাকবে, নাকি নবীনগরের অন্যান্য সড়কসংলগ্ন অবৈধ দখলের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে?
তবে ব্যবসায়ীদের এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/