• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ভাণ্ডারিয়ায় যুবকের মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

মো. শামীম হোসাইনঃ / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় শাহাদাৎ হোসেন বাপ্পি (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার কানুয়া এলাকার (৮ নম্বর ওয়ার্ড) শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাপ্পি উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের শহিদ হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাপ্পির স্ত্রী হাফিজা আক্তার মীম জর্ডানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এতে রাজি ছিলেন না। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে মীম বাবার বাড়িতে চলে আসেন।
পরিবারের অভিযোগ, বিদেশ যাওয়ার কাগজপত্র তৈরির অজুহাতে মীম প্রায়ই ঢাকায় যাতায়াত করতেন এবং বিভিন্ন হোটেলে অবস্থান করতেন। গত ১১ জুন তিনি স্বামীকে না জানিয়ে ঢাকায় গিয়ে একটি হোটেলে ওঠেন। এ সময় মোবাইল ফোনে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে মীমের সঙ্গে একটি কক্ষে অপর এক পুরুষকে দেখতে পান বাপ্পি। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে।
পরিবারের দাবি, গত ১৪ জুন মীম ঢাকায় থেকে ফিরে বাবার বাড়িতে অবস্থান নেন এবং মোবাইল ফোনে বাপ্পিকে সেখানে ডেকে নেন।
নিহতের স্ত্রী হাফিজা আক্তার মীম জানান, সোমবার রাতে খাবার শেষে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ঘুম ভেঙে বাপ্পিকে খুঁজে না পেয়ে ঘরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তিনি ওড়না কেটে মরদেহ নিচে নামিয়ে খাটে রাখেন এবং স্বজনদের খবর দেন।
তবে বাপ্পির মা রুবী বেগম ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, “আমার ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার পুত্রবধূর অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল। আমার ছেলে বিষয়টি জানতে পেরে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে।”
এদিকে ঘটনার খবর পেয়ে রুবী বেগম শ্বশুরবাড়িতে এসে কান্নাকাটি শুরু করলে মীমের চাচাতো ভাই বেল্লাল হাওলাদার তাকে বাঁশ দিয়ে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে।
ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশর কুমার মন্ডল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/