• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মদনে শিশু ধর্ষণ মামলার মূল আসামি মাদরাসাশিক্ষক সাগর গ্রেপ্তার

মোঃ কামরুল হাসান লিটন / ১৪১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।
বুধবার (৬ মে) ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি জানান, র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি অভিযানিক দল গৌরীপুর থেকে আমান উল্লাহ সাগরকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, দুপুরের দিকে র‌্যাবের পক্ষ থেকে আসামিকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ওসি তরিকুল ইসলাম বলেন, সময় অনুকূলে থাকলে আজই আসামিকে আদালতে প্রেরণ করা হবে, অন্যথায় আগামীকাল আদালতে পাঠানো হবে।
সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, আলোচিত এ মামলার মূল আসামিকে গ্রেপ্তারের বিষয়ে আজ দুপুর ১২টায় র‌্যাব-১৪ এর অধিনায়ক এক প্রেস ব্রিফিং করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/