নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বুধবার (৬ মে) ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি জানান, র্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি অভিযানিক দল গৌরীপুর থেকে আমান উল্লাহ সাগরকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, দুপুরের দিকে র্যাবের পক্ষ থেকে আসামিকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ওসি তরিকুল ইসলাম বলেন, সময় অনুকূলে থাকলে আজই আসামিকে আদালতে প্রেরণ করা হবে, অন্যথায় আগামীকাল আদালতে পাঠানো হবে।
সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, আলোচিত এ মামলার মূল আসামিকে গ্রেপ্তারের বিষয়ে আজ দুপুর ১২টায় র্যাব-১৪ এর অধিনায়ক এক প্রেস ব্রিফিং করবেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.