• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৬০ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। “আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মো. কামরুজ্জামান।

সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, শব্দ দূষণ বর্তমান সময়ের একটি গুরুতর সমস্যা, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। এ সমস্যা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ জরুরি। তিনি হাইড্রোলিক হর্ণ, লাউডস্পিকার ও উচ্চ শব্দে মাইকিং বন্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শব্দ দূষণ রোধে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/