• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মিশর থেকে আমদানিকৃত জিপসাম নাদিয়া ক্যাল বাজারে নিয়ে এলো বিরলের আসাদ ট্রেডার্স

মোঃ মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ১২৩ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

সরাসরি মিশর থেকে আমদানিকৃত জিপসাম নাদিয়া ক্যাল দেশের বাজারে নিয়ে এসে যাত্রা শুরু করেছে আসাদ ট্রেডার্স। দিনাজপুরের বিরল উপজেলার ০৪ নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে মেসার্স আসাদ ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মোঃ আসাদুজ্জামান আমদানী-রপ্তানিকারক এবং সরবরাহকারী। এখন থেকে প্রতিদিন নাদিয়া ক্যাল সর্বত্র সরবরাহ করা হচ্ছে বলে জানান এর আমদানী-রপ্তানিকারক এবং সরবরাহকারী মোঃ আসাদুজ্জামান।
তিনি জানান, সরাসরি মিশর থেকে আমদানিকৃত জিপসাম নাদিয়া ক্যাল দেশের বাজারে যাত্রা শুরু করেছে আসাদ ট্রেডার্স এর মাধ্যমে। গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে আামদানী করা হয়েছে এবং এর মোড়কজাত ও বাজারজাত আসাদ ট্রেডার্স করছে। এ পর্যন্ত ৪০০ টন আমদানী করা হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে এই প্রথমবার আসাদ ট্রেডার্স জিপসাম নাদিয়া ক্যাল আমদানিকারক এবং বাজারজাতকারক। বিভিন্ন এলাকার ডিলারের মাধ্যমে নাদিয়া ক্যাল জিপসামটি কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। শুধু বিরল উপজেলায় নয়, দিনাজপুর সদর, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, রাণীশংকৈলসহ বিভিন্ন জেলা এবং উপজেলায় সরবরাহ করছেন আসাদ ট্রেডার্স।
নাদিয়া ক্যাল এর মূল উপাদান ক্যালসিয়াম শতকরা ২০ ভাগ ও সালফার ১৬ভাগ বিদ্যমান। এর প্রয়োগমাত্রা আম, আলু, ধান, গম, ভূট্টাসহ সকল প্রকার তৈল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, শীতকালীন ও গ্রীষ্মকালীন শাক-সবজি, পান, সকল প্রকার ফুল ও ফলে সালফার ও ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য এবং আশানুরূপ ফলন পেতে নির্ধারিত মাত্রায় ক্যালসিয়াম জিপসাম ব্যবহার করতে হবে। প্রয়োগমাত্রা একর প্রতি ১৫-২০ কেজি নাদিয়া ক্যাল প্রয়োগ করতে হবে। তবে জমিতে ক্যালসিয়াম ও সালফারের অভাবে তাপমাত্রা ভেদে প্রয়োগ মাত্রা কম বা বেশি হতে পারে। প্রয়োগকাল জমি তৈরির শেষ চাষে ছিটিয়ে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ফসলে ক্যালসিয়াম ও সালফারের অভাব দেখা দিলে মাত্রানুযায়ী ক্যালসিয়াম ছিটিয়ে প্রয়োগ করতে হবে। সংরক্ষণ করতে হবে শুল্ক ও ছায়াযুক্ত স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/