• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবি গ্রেফতার

আজাদ হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি: / ৮০ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবি গ্রেফতার হয়েছে। রোববার গভীর রাতে শহরের আদর্শপাড়া এলাকায় র‌্যাব-৬ এর এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত রবি সদর উপজেলার কালা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রবিকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।

গত শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে পূর্বের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় নিহতের ভাই রুবেল হোসেন রবিবার রাতে ঝিনাইদহ সদর থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রবিকে ধাওয়া করে আটক করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/